জামায়াত-শিবির ও তাদের অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো।

জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের ২০০৯ এর ১৮/১ ধারার ক্ষমতা বলে বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে দুপুরের দিকে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানিয়েছিলেন , জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও তাদের অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করার জন্য আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ–সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না।