সম্পাদকীয়।
ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ।
আজ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম – এই ছয়জন সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। পরে মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়েছিল।