আগামী ৪ আগস্ট খুলছে দেশের প্রাথমিক বিদ্যালয়

নিউজ ডেস্কঃ
সরকার কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে । এর মধ্যে আগামী রোববার ৪ আগস্ট থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধ থাকবে।

আজ বুধবার ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। (জাতীয় গণমাধ্যমে প্রকাশ)

এতে বলা হয়, ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে ৪ আগস্ট রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।