ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছেঃ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছে ।

এ ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চেয়েছেন সরকারপ্রধান।

আজ (২৭ জুলাই) শনিবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিসংতায় আহতদের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার?

সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, নিটর পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান।