পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের সফরসূচি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আগামী ২৪ আগস্ট খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।

উপমন্ত্রী ২৮ আগস্ট সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির