নিউজ ডেস্কঃ
যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে হত্যা করেছে; সেই প্রেতাত্মারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রে লিপ্ত।
আজ শুক্রবার (১২ জুলাই) আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ।
প্রশ্নফাঁস চক্রের সদস্য শাহাদত নাইটগার্ড থেকে ১০ কোটি টাকার সম্পদের মালিক!
মন্ত্রী বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে আদেশ তারা মেনে অবশ্যই তারা ঘরে ফিরে যাবেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা ও ভোগান্তি হবে এমন কাজ পরিহার করবে।
আইনমন্ত্রী বলেন, আর তারা যদি ঘরে ফিরে না যায়, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। এখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকার সেখানে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।