প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ৪ বোতল ফেন্সিডিল ও
একটি মোবাইল ফোনসহ ১ জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে আজ শুক্রবার বেলা ১২ টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ
অভিযান পরিচালনা করে ।
অভিযানকালে ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ
ফুলতলা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ডাকঘরের সামনে হতে মোঃ আব্দুল মান্নান গাজী (৫৫)কে ৪ বোতল ফেন্সিডিল ও
একটি মোবাইল ফো’সহ ১ জন গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল মান্নান
সাতক্ষীরার দেবহাটা থানার কুলিয়া গ্রামের -জামাল উদ্দিন গাজীর ছেলে।
এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন
বাদী হয়ে ফুলতলা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা
দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার
নামে উল্লেখিত মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।