প্রতীকী ছবি।
নিউজ ডেস্কঃ
ভোলার ৪টি মাছ ধরার ট্রলার গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৪৭ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উদ্ধার হওয়া ৪৭ জেলের সকলেই সুন্দরবন এলাকায় আছেন। খবর পাওয়া পরপরই তাদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন।
এর আগে শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার ফিশিং গ্রাউন্ড এলাকায় ঝড়ের কবলে পড়ে ভোলার ৪টি মাছ ধরার ট্রলার ৬০ জন মাঝি-মাল্লা নিয়ে ডুবে যায়।