নিউজ ডেস্কঃ
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র কাজি আমিনুল হক-এর বড় ভাই কাজি ওবায়দুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, কাজি ওবায়দুল হক গতকাল বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে
তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাইবোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আজ বুধবার বাদ জোহর খুলনা আলিয়া কামেল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।