বীরমুক্তিযোদ্ধা ইয়াদ আলী মৃত্যু

বীরমুক্তিযোদ্ধা ইয়াদ আলী মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহী রাজেউন)। সোমবার রাত সোয়া ১১টার দিকে নগরীর ৩১ নং ওয়ার্ডস্থ
মোল্লাপাড়া কবি জসিম উদ্দিন সড়কে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ নানাবিধ রোগে
ভুগছিলেন। মঙ্গলবার বাদ যোহর দক্ষিণ টুটপাড়া বড়খাল আল আমিন জামে মসজিদ
জানাজা চত্তরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড
অব অনার প্রদানে উপস্থিত ছিলেন খুলনার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার
অধ্যক্ষ (অব) আলমগীর কবির, কেসিসি’র ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ
হোসেন মিঠুসহ এলাকার মুসল্লিবৃন্দ। পরে একই চত্তরে তার জানাজা অনুষ্ঠিত হয়
এবং নগরীর টুটপাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক
পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খবর; বিজ্ঞপ্তির