জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ’র ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২দিনব্যাপী ফ্রি
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এমকে ল্যাব কনসালটেশন সেন্টার এর ব্যবস্থাপনায়
বৃহস্পতিবার সকাল ৯ টায় খুলনার ফুলবাড়িগেট কুয়েট রোডে এমকে ল্যাব ও কনসালটেশন
সেন্টারে ২দিন ব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ
মোঃ আবু হানিফ, বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর
শেখ আব্দুর রাজ্জাক, যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান
লিংকন ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আল আমিনুল ইসলাম মাফি। ভারত বর এর সভাপতিত্বে ও
ল্যাব পরিচালক স্বেচ্ছাসেবক লীগ নেতা শিশির বর এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদাউসুর রহমান,হাবিবুর রহমান,মোঃ জাহাঙ্গীর হোসেন, আবির
মালিক,মোঃ ফয়সাল হোসেন, মোঃ ফরহাদ হোসেন মোঃ নাসির উদ্দিন, স্বপন রায়,ইউপি সদস্য
শেখ আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ সোবহান, রবিউল ইসলাম শাওন।
নেতৃবৃন্দ শোকবহ আগস্ট মাসে এ ধরণের মানবিক কর্মকান্ডের জন্য আয়োজকদের ধন্যবাদ ও
কৃতজ্ঞতা জানান। উদ্বোধন অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম
শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ
দোয়া অনুষ্ঠিত হয়। খবরঃ বিজ্ঞপ্তির