নিউজ ডেস্কঃ
প্রাইভেট কারের ওপর ফ্লাইওভারের গার্ডার পড়ে ৫ জন নিহত হয়েছেন,আহত হয়েছেন আরও দু’জন। নিহতদের মধ্যে ৪ বছর ও ৬ বছরের দুই শিশু রয়েছে। গতকাল রাজধানীর উত্তরায় ঘটনাটি ঘটে।
জানা গেছে,
ক্রেন দিয়ে গার্ডারটি উপরে উঠানোর সময় চলন্ত প্রাইভেট কারের ওপর পড়ে গেলে সাথে সাথে এটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর আহতদের উদ্ধার করা হলেও নিহত ৫ জনের মরদেহ তিন ঘণ্টা পর গাড়ি থেকে উদ্ধার করা হয়।ক্রেনে করে গার্ডারটি উপরে তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো: মো. রুবেল মিয়া (৬০), ফাহিম (৩৭), ঝর্ণা (২৬), জান্নাতুল (৬), মো. জাকারিয়া (৪)। তাদের সবার স্থায়ী ঠিকানা জামালপুরের ইসলামপুর। তথ্যঃ অনলাইন।
জানা গেছে: একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা থেকে গাজীপুর ফিরছিলেন প্রাইভেট কারের আরোহীরা। উত্তরার জসিমউদ্দিন রোড সংলগ্ন প্যারাডাইস টাওয়ারের সামনে আসলে হঠাৎ করেই বিকট শব্দে ফ্লাইওভারের একটি গার্ডার পড়ে যায় প্রাইভেট কারের ওপর। সাথে সাথেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।