নিউজ ডেস্কঃ
দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। সোমবার সকাল সাতটায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো ব্যাজ ধরনের মধ্যদিয়ে জাতীয় শোক দিবসের কর্মসুচী হয়। এরপর সকাল সাতটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনার সব থেকে বড়ো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন। সকাল নয় টায় খুলনা মহানগর আওয়ামী লীগের শোক শোভাযাত্রার অংশ গ্রহন। সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের শোক সভা ও দোয়ায় অংশ গ্রহন। বেলা ১১টায় শহীদ হাদিস পার্কের সামনে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা তাজদিকুর রহমান জয়, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেশ, হিরন হাওলাদার, সাগর মজুমদার প্রমুখ।
এছাড়াও দুপুরে গল্লামারী মোড়ে এস এম হাফিজুর রহমান হাফিজ এর নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ করা হয়। ১৬নং ওয়ার্ডে রোজি ইসলাম নদী এর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। মিস্ত্রীপাড়ায় নগর যুবলীগের সদস্য মোঃ আবুল হোসেন এর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। বাগমারায় নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ এর নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ করা হয়। ২৪ নং ওয়ার্ডে নগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন এর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। সোনাডাঙ্গা যুবলীগ নেতা মোস্তফা শিকদার এর নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ করা হয়। নতুন বাজার এলাকায় যুবলীগ নেতা তাজুল ইসলামের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। অনুরূপ কর্মসুচী খালিশপুরে মহিদুল ইসলাম মিলন, রাশেদুল ইসলাম রাশেদ, দৌলতপুরে মেহেদী মোড়ল, কাজী ইব্রাহিম মার্শাল, খান জাহান আলী থানায় সাজ্জাদুর রহমান লিংকন এর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও নগরীর ৩১টি ওয়ার্ড ও পাচ থানার নেতৃবৃন্দ দিনের বিভিন্ন সময়ে রান্না করা খাবার বিতরণ করেন।