ক্যাপশন
খুলনা রূপসা, ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক
প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিপি সদস্যদের ৪২ দিন ব্যাপি মটর ড্রাইভিং ও
মেকানিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়;
আহমদ ফজলে রাব্বি।
খুলনা রূপসা, ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক
প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ০৮টি জেলার ৪০ জন ভিডিপি সদস্যদের ৪২
দিন ব্যাপি মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বি। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন ইলাইপুর, রূপসা, খুলনা
মোল্যা আবু সাইদ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি
উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বি বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে
আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক
হিসাবে গড়ে উঠবেন এবং দূর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ বিদেশে
কর্মসংস্থান তৈরী হবে এবং দেশের সড়ক পথে নিরাপত্তা উন্নয়ন ঘটাতে
সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহনের জন্য সকলকে
ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানী
কমান্ডার ৩ আনসার ব্যাটালিয়ন রাজিব হোসেন ও বিআরটিসি প্রশিক্ষক
পলাশ খালশী। বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরী সহযোগীতায়
এবং পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ এর তত্বাবধানে এ
প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির