খুলনার রূপসা থানা এলাকা হতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন গ্রেফতার

প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ৫২পিচ মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট ’সহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা পুলিশ সুপার
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে গতকাল রাত ১১ ৫৫ মিনিটের দিকে জেলা ডিবি পুলিশের একটি দল

গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে
বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রূপসা থানাধীন রহিমনগর
কলোনী জামে মসজিদের সামনে হতে আসামী রিয়াজুল ইসলাম খান (৩৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তার কাছ থেকে
৫২ পিচ মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে
রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উল্লেখিত
মামলাসহ সর্বমোট ০৬ টি মামলা রয়েছে।