বেইলি রোডের অগ্নিকান্ডে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিদর্শকের দুই মেয়ের মৃত্যু

নিউজ ডেস্কঃ
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় এই পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিদর্শক জনাব কবির হোসেন (জুয়েল), (চট্টগ্রাম শাখায় কর্মরত) এর বড় দুই মেয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
এছাড়া,উক্ত ঘটনায় ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন সবাই সংকটাপন্ন ।
উল্লেখ্য
গতকাল ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে।