সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হকের সহধর্মিনী ও খুলনা মহানগর যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা বেগম রিজিয়া শহীদ অসুস্থ্য। তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা ও বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশসহ নগর যুবলীগ, থানা ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বেগম রিজিয়া শহীদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও সকলের নিকট তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও বেগম রিজিয়া শহীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে #০১মার্চ’২৩ইং; শুক্রবার নগরীর প্রতিটি ওয়ার্ডের মসজিদে জুম্মা বাদ দোয়ার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা মহানগর যুবলীগ।
এছাড়াও #০২মার্চ’২৪ইং; শনিবার বাদ মাগরিব খুলনা মহানগর যুবলীগ এর উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপরোক্ত কর্মসুচী সফলে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ।