স্মার্ট হবে স্থানীয় সরকার-নিশ্চিত করবে সেবার অধিকার”- প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ উদযাপনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ২৭ ও ২৯ ফেব্রুয়ারী মঙ্গল ও বৃহস্পতিবার সকালে সচেতনতামূলক বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। ২৭ তারিখ সকাল ৯টায় নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এবং ২৯ তারিখ সকাল ৯টায় নতুন রাস্তার মোড় থেকে র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করবেন।
এছাড়া দিবসটি উদযাপন উপলে নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নগর ভবন ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা হয়েছে। ২৭ তারিখ নগর ভবনের নীচ তলায় স্বাস্থ্য ও কঞ্জারভেন্সি বিভাগ এবং কর আদায় ও লাইসেন্স শাখা কর্তৃক তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে পৃথক চারটি স্টল খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের স্টলে স্বাস্থ্যসেবা প্রদানের সাথে সম্পৃক্ত সম্মুখসারির কর্মীদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করাসহ কর আদায় শাখার স্টলে বকেয়া পৌরকর পরিশোধের ক্ষেত্রে ১৫% ভাগ হারে সারচার্জ মওকুফের সুযোগ রাখা হয়েছে এবং লাইসেন্স শাখার স্টলে চলতি অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সারচার্জ মওকুফের সুযোগ রাখা হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির