সাংবাদিক নেতা এ কে হিরুর সুস্থতা কামনায় কেইউজে’র বিবৃতি

ফাইল ছবি।

খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে হিরু গুরুতর
অসুস্থ অবস্থায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন
আছেন। গত ১৩ দিন যাবত তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সাংবাদিক নেতা এ কে হিরুর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে
খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান খান রিয়াজ, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, আলমগীর
হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও
সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,
মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।খবরঃ বিজ্ঞপ্তির