খুলনাস্থ রুপসা থানার জাবুসা গ্রাম হতে মাদকদ্রব্য ইয়াবাসহ ২ জন গ্রেফতার

প্রতিবেদকঃ

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার
বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে মোট ২০ পিচ মাদকদ্রব্য
ইয়াবা ট্যাবলেট ’সহ ২ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে গতকাল রাত ৭ টা ৩০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল

গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার
সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রূপসা থানাধীন
জাবুসা গ্রামস্থ জাবুসা চৌরাস্তা গামী পাঁকা রাস্তার উত্তরপাশ হতে
মোঃ নয়ন ওরফে বেল্লাল ও মোঃ হাসিব হোসেনকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ।
এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায়
আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।