প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ
অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে ৩০পিচ মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেট ’সহ ২ (দুই) জন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল সাড়ে ৫ টায় বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বটিয়াঘাটা
থানাধীন ওয়ার্ড নং-০৯ এর জনৈক মোর্শেদ বাড়ির সামনে পাঁকা রাস্তার
উপর হতে মোঃ
ইমরান হোসেন (২৭) ও সাঈদী মোল্লা (২৮) কে
৩০পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল ইসলাম বাদী হয়ে
বটিয়াঘাটা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা
দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী ইমরান হোসেন এর নামে উক্ত মামলাসহ
মাদক আইনে মামলা রয়েছে।