খুলনাস্থ বটিয়াঘাটা থানা এলাকা হতে ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

 

প্রতিবেদকঃ

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযানে বটিয়াঘাটা থানা এলাকা হতে ৩৩ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ’সহ ১ জন গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলয়া পুলিশ সুপার
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে জেলা দিবি পুলিশের একটি বিশেষ দল
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৫ তা ২০ মিনিতের দিকে বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে
বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বটিয়াঘাটা থানাধীন জলমা
গ্রামস্থ দারোগাভিটা বাজার হতে শহিদুল ইসলাম শেখ (৫০)কে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহিদুল খুলনার রুপসা থানার নন্দনপুর গ্রামের মোঃ ইয়াকুব আলী শেখের ছেলে।
এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে বটিয়াঘাটা
থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য
যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উক্ত মামলাসহ
মাদক ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।