খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্ক চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলা ২০২৪ উদ্বোধন

‘তথ্যের অধিকারঃ সুশাসনের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা ও
সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র যৌথ আয়োজনে খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্ক
চত্বরে ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। আজ সকাল ১০ টার
সময় সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য প্রফেসর মোহাম্মদ জাফর ইমাম ফিতা
কেটে এবং বেলুন উড়িয়ে তথ্যমেলা ২০২৪ এর উদ্বোধন করেন। উল্লেখ্য, তথ্যমেলার উদ্বোধনী দিনে তথ্য
অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও
দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় ২৪ টি সরকারি ও ৩
টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কুমার মণ্ডল এর সভাপতিত্বে আলোচনা
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা এর বিভাগীয় উপ পরিচালক
জনাব মোঃ মোসলেম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), খুলনা এর পরিচালক জনাব জিনাত আরা
আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা এর উপ পরিচালক জনাব মামুন মাহমুদ। অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন সনাক-খুলনা এর জনাব এ্যাড. কুদরত-ই-খুদা এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ক্লাস্টার কোঅর্ডিনেটর জনাব ফিরোজ
উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন বলেন, এই তথ্যমেলা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ
ভুমিকা রাখবে একইসাথে স্মার্ট বাংলাদেশ গড়তেও এটা অবদান রাখবে। ওয়েব সাইটের মাধ্যমে এখন
প্রায় সকল তথ্যই সেবাগ্রহিতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এটি দুর্নীতি হ্রাসে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনা সভার সভাপতি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কুমার মণ্ডল বলেন ্#৩৯; তথ্য
অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে তা নিশ্চিত করতে হবে, সরকারি
সকল দপ্তর তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য বদ্ধপরির্ক#৩৯;। খবরঃ বিজ্ঞপ্তির