ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক পিতাপুত্রসহ নিহত ৫

নিউজ ডেস্কঃ
খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক পিতাপুত্রসহ মোট ৫জন নিহত হয়েছেন। উক্ত ঘটনায় আরও দুই জন যাত্রী গুরতর আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আঙ্গারদহা নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুকনগর থেকে একটি ইজিবাইক ৬ জন যাত্রী নিয়ে ডুমুরিয়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা খুলনা বেপরোয়া গতির একটি ট্রাক ইজিবাইকটির সাঁজোরে ধাক্কা দেয় ।প্রচান্ড আঘাত পেয়ে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ইজিবাইকে থাকা যাত্রী ডুমুরিয়া উপজেলার আঙ্গারদহা এলাকার আঃ হান্নান মেড়লের ছেলে সাব্বির হোসেন (২৫),বিলপাবলা এলাকার অপু বিশ্বাসের স্ত্রী নিপা বিশ্বাস (২৬),ইজিবাইক চালক জিয়েলতলা এলাকার বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস (৩৫), বিলপাবলা এলাকার অনিমেষ ঢালির স্ত্রী অমরী ঢালী(৪৫) ঘটনা স্থলে মৃত্যু হয়। পরে ইজিবাইক চালক বিশ্বজিতের শিশু পুত্র অনি বিশ্বাস (৪) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়ে মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গুরতর আহত হয়েছেন- ইজিবাইক চালক বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৮) ও বিলপাবলা এলাকার শিশু অজিত ঢালি (৬)।
মর্মান্তিক এই ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন, ডুমুরিয়া থানা,খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনা স্থলে পরিদর্শন করেন। তারা হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।