৮ই আগস্ট ২০২২ সোমবার দুপুর ২টায় আহমাদীয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকীতে উপলক্ষে খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন নাহার কনা, আরও উপস্থিত ছিলেন শাহিনা আক্তার লিপি, এ্যাড. ফাল্গুনী মিতা,আঞ্জয়ারা বেগম,জয়নব বেগম,সঞ্চিতা রায়,রিমা বেগম,আকলিমা খাতুন,শামসুর নাহার, শাহিদা নয়ন,তহমিনা বেগম,হাসনেয়ারা বেগম প্রমূখ।
খাবার বিতরণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়
উক্ত দোয়া পরিচালনা করেন মাওলানা সালাম ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির