খুলনার তেরখাদা থানা এলাকা হতে ইজিবাইকসহ চোরাই চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদকঃ

জেলা গোয়েন্দা পুলিশ, খুলনার বিশেষ অভিযানে
তেরখাদা থানা এলাকা হতে ১ টি কালো-লাল রংয়ের ইজিবাইকসহ চোরাই
চক্রের ২ সদস্য গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল তার ৭টা মিনিটের দিকে পুলিশ সুপার জনাব,
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশে ডিবি পুলিশের একটি বিশেষ দল
গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা
থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তেরখাদা থানাধীন চরজয়সেনা গ্রামস্থ ইয়ামিন শেখ,
পিতা-মোঃ ইউনুছ শেখ এর বসত ঘরের পিছন থেকে চোরাই ইজিবাইক ক্রয়-
বিক্রয় হচ্ছে মর্মে সংবাদ পান। উক্ত সংবাদের ভিত্তিতে আভিজানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমন
সরদার(৩২) ও মোঃ ইয়ামিন শেখ(১৯)কে চোরাই ইজিবাইকসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত ইজিবাইকের আনুমানিক মুল্য ১,৬০,০০০/-(এক লক্ষ ষাট হাজার) টাকা ।গ্রেফতারকৃত সুমন গোপালগঞ্জ জেলার চরমানিকদাহ গ্রামের মোহন স্রদারের ছেলে এবং ইয়ামিন শেখ তেরখাদা থানার চরজয়সেনা গ্রামের মোঃ ইউনুছ শেখের সন্তান।
এ সংক্রান্তে
এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে তেরখাদা থানায় আসামীদ্বয়ের
বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, ধৃত
আসামীদ্বয় পেশাদার চোরাই চক্রের সক্রিয় সদস্য।