একুশে পদকপ্রাপ্ত একজন নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহা!

ফাইল ছবি।

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহা (১৯৫৮ – ১৫ জানুয়ারী ২০০৪) ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক প্রদান করে।

কর্মজীবন
কর্মজীবনে তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরোপ্রধান ও বিবিসি বাংলা বিভাগের অবদানকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যু
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে ছোট মির্জাপুর সড়কে (বর্তমানে মানিক সাহা সড়ক) প্রবেশের মুখে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।[২][৩] তার হত্যার মামলায় ৩০ নভেম্বর ২০১৬ সালে আদালত নয় আসামিকে যাবজ্জীবন সাজা দেয় ও খালাস দেয় দুইজনকে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ( তথ্যঃ মুক্তকোষ )