ডুমুরিয়ার চুকনগর এলাকা হতে দু’টি অবৈধ ওয়ান সুটারগানসহ যুবক গ্রেফতার

প্রতীকী ছবি।

প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা শাখা, খুলনা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দু’টি অবৈধ ওয়ান সুটারগান আগ্নেয়াস্ত্রসহ মোঃ ডালিম বিশ্বাস (৩০) গ্রেফতার।

খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান পিপিএম এর নির্দেশনায় আজ সকাল ৯ তা ২৫ মিনিটে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল

ডুমুরিয়া থানাধীন চুকনগর-খুলনা মহাসড়কের টিপনা নতুন রাস্তা এলাকা থেকে ডালিম বিশ্বাসকে গ্রেফতার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের উপস্থিত টের পেয়ে আসামি পালানোর চেষ্টাকালে পুলিশ কৌশলে তাকে আটক করে।

ডিবি পুলিশের এসআই শেখ ইমরুল করিম জানান, অন্যত্র বিক্রির উদ্দেশ্যে ধৃত আসামির হাতে থাকা বাজার করা ব্যাগের মধ্যে নেট দিয়ে মোড়ানো লুকিয়ে রাখা দু’টি অবৈধ আগ্নেয়াস্ত্র ওয়ান সুটারগান রেখেছিল। এসময় তার ব্যবহৃত নম্বর বিহিন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জেলা ডিবি পুলিশ এসআই/শেখ ইমরুল করিম বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন ।