নববর্ষ উপলক্ষে সিএসএস-এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় 

ছবির ক্যাপশন ঃ বুধবার সাকেল ইংরেজি নববর্ষ উপলক্ষে সিএসএস এর পক্ষ থেকে শুভেচ্ছা কেক কাটা কাটেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ইংরেজি নববর্ষ উপলক্ষে সিএসএস এর পক্ষ থেকে আজ ৩ জানুয়ারি বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটা হয়। এ সময় সিএসএস এর পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ মাঈন উদ্দিন খান ক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও মোঃ তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, আবুল হাসান হিমালয়, সুনীল কুমার দাস, আলমগীর হান্নান, শেখ ইলিয়াছ আহমেদ, মাহফুজ আলম সুমন, সাঈদা আক্তার রিনি, ক্লাবের অস্থায়ী সদস্য রাজু সাহা বিপ্লব, সাংবাদিক শামীম আশরাফ শেলী, মেহেদী হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির