২১ ডিসেম্বর ২০২৩, খুলনা: আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইউসেপ খুলনা রিজিওনের ইউসেপ মহসিন খুলনা টিভিইটি ইনস্টিটিউট SEIP প্রকল্পের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে মডেল টিভিইটি ইনস্টিটিউট হিসেবে “আলোক বর্তিকা পুরস্কার” এ ভূষিত হয়েছে। BEIOA-SEIP সারা বাংলাদেশে ২৩টি ট্রেনিং ইনস্টিটিউটের সাথে কাজ করে। SEIP ব্যবস্থাপনায় BEIOA-SEIP এর অধীনে সেরা প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসাবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত এবং রোমাঞ্চিত।
২০ ডিসেম্বর ২০২৩ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত Showcasing the Success of SEIP & Award giving Ceremony অনুষ্ঠানে ইউসেপের পক্ষে এই “আলোক বর্তিকা পুরস্কার” গ্রহণ করেন ইউসেপ খুলনা ও বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জনাব মোহাম্মদ কামরুজ্জামান।
SEIP প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উক্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় এর সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) জনাব নাসরীন আফরোজ, এডিবি-বিআরএম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিঃ জিয়াংবো নিং, এলএফএমইবি এর প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মনজুর।
একটি দক্ষতা ভিত্তিক মানব সম্পদ গঠনে ইউসেপ বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজমেন্ট টিম এর নির্দেশনা ও পরামর্শে ইউসেপ খুলনা রিজিওনের সকল সহকর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকলের আন্তরিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন সম্ভব হয়েছে। আমরা ইউসেপ বাংলাদেশ খুলনা রিজিওন এর পক্ষ থেকে SEIP ও BEIOA-SEIP কর্তপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমাদের এ অর্জন ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে। খবরঃ বিজ্ঞপ্তির