শরিকদের সাতটি আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ

নিউজ ডেস্কঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য সাতটি আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ।

আসনগুলো হলো- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, বগুড়া-৪, বরিশাল-৩, রাজশাহী-২, সাতক্ষীরা-১ এবং পিরোজপুর-২। এই সাত আসনের মধ্যে আওয়ামী লীগ জাসদ এবং ওয়ার্কার্স পার্টিকে তিনটি করে আসন আর একটি দিয়েছে আনোয়ার মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপিকে।

১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য জানিয়ে বলেন, শরিকদের সাথে আলোচনা চলছে এখনও সব চূড়ান্ত নয়। আপাতত সাতটি আসনে সিদ্ধান্ত হয়েছে।

কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু। দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণার সময় এই আসনে শুরু থেকেই কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।

লক্ষ্মীপুর-৪ আসনে ১৪ হয়ে লড়বেন জাসদের মোশাররফ হোসেন।

বগুড়া-৪ আসনে ১৪ দলের হয়ে ভোটের মাঠে থাকবেন জাসদের রেজাউল করিম তানসেন।

বরিশাল-৩ আসনে জোটের হয়ে লড়বেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

রাজশাহী-২ আসনে লড়বেন ওয়ার্কার্স পার্টির সাধারণ ফজলে হোসেন বাদশা তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।

সাতক্ষীরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহই ১৪ দলের হয়ে লড়বেন।
পিরোজপুর-২ আসনে জোটের প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন মঞ্জুই থাকছেন।
আমির হোসেন আমু জানান, জাতীয় পার্টির সঙ্গেও আওয়ামী লীগের আলোচনা চলছে। ১৭ তারিখ চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। তথ্যঃ অনলাইন।

এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, তিন আসন নিয়ে তারা সন্তুষ্ট নয়। জাসদ আরও আসন চায়।একাদশ জাতীয় সংসদে বর্তমানে আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের আট জন সংসদ সদস্য রয়েছেন।