ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
আজ বুধবার (১৩ ডিসেম্বর) থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়বে। এছাড়া আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা থাকবে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। (গণমাধ্যমে প্রকাশ)/ অনলাইন ।
ড. আবুল কালাম বলেন, আগামীকাল থেকে দেশের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে গত কয়েকদিনের তুলনায় সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া, আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। আজ মধ্যরাত থেকে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা বা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। অনলাইন ।