ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুর থানায় আট বছর আগে দায়ের করা নাশকতার মামলায় পলাতক থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
একই মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৪৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত চার্জ গঠনের আদেশ দিয়ে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। চার্জ গঠনের বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম। অনলাইন।
বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন- বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব, ইসহাক সরকার।