খুলনা প্রেস ক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতৃবৃন্দকে জ্ঞাপন

 

বিএফএফইএ ভাইস-প্রেসিডেন্ট সেখ মোঃ আব্দুল বাকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএফএফইএ’র শুভেচ্ছা খুলনা প্রেস ক্লাবের ২০২৪ ও ২০২৫ মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি, দৈনিক তথ্যের উপদেষ্টা ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক জনাব এসএম নজরুল ইসলাম সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাঁকে আমি ব্যাক্তিগতভাবে এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন এর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সাথে সাথে ২০২৪ ও ২০২৫ মেয়াদে খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক পদে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের ব্যুরো প্রধান জনাব মামুন রেজাসহ পরিষদের অন্যান্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের প্রত্যেককে  প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।

এ ছাড়াও যাঁরা তাঁদের সকলকে তাঁদের মূল্যবান সমর্থন দিয়ে নির্বাচিত করেছেন তাঁদের সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএফএফইএ’র পক্ষ থেকে।