মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু

ছবিঃ সাজেদুল হোসেন দিপু চৌধুরী ।

নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন দিপু চৌধুরী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) । আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উক্ত ঘটনায় মৃতের পরিবার ও নিজ নির্বাচনী এলাকা মতলবে শোকের ছায়া নেমে এসেছে। অনলাইন ।

সাজেদুল হোসেন দিপু চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ তাঁর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মনোনয়ন দিয়েছে।

–