মাননীয় প্রধানমন্ত্রীর আগামী ১৩ নভেম্বর খুলনা সফরকালে প্রেস কাভারেজ প্রসঙ্গে

ফাইল ছবি।

উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

আগামী ১৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি খুলনা জেলা সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন। এই সফরকালে মিডিয়া কাভারেজে আগ্রহী খুলনার প্রতিটি স্থানীয় পত্রিকা থেকে কেবল একজন সাংবাদিক ও একজন ফটোগ্রাফারের নাম সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের মাধ্যমে নির্ধারিত ছকে (ছক সংযুক্ত) প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ছকের সাথে জাতীয় পরিচয়পত্র ও পেশাগত পরিচয়পত্রের ফটোকপি এবং প্রত্যেকের ৩ ইঞ্চিx ২.৫ ইঞ্চি মাপের ৪ কপি এবং ১ কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ৫ ও ৬ নভেম্বর, ২০২৩ খ্রি. তারিখে অফিস চলাকালীন (সকাল নয়টা থেকে বিকাল চারটা) খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডিতে আবশ্যিকভাবে জমা দিতে হবে।

উল্লেখ্য, টেলিভিশন চ্যানেল ও জাতীয় পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পাস পাওয়ার বিষয়টি ঢাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সমন্বয় করবে।