নিউজ ডেস্কঃ
বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পুলিশের সাথে সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে উক্ত ঘটনা ঘটে ।
তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।তথ্য ও ছবিঃ অনলাইন ।
জানা গেছে, তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল। মরদেহটি মর্গে রাখা হয়েছে।