ডাঃ হামিদ আসগারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বঙ্গবন্ধু পরিষদের স্মরণসভা

ফাইল ছবি।

বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি প্রফেসর ডাঃ কাজী হামিদ আসগারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল আজ (শুক্রবার) বিকেল ৪.৪৫ মিনিটে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদ অনুরোধ জানিয়েছেন।খবরঃ বিজ্ঞপ্তির