দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও
ব্যুরো প্রধান প্রয়াত আইয়ূব হোসেনের স্ত্রী এবং
ইত্তেফাকের খুলনা অফিসের স্টাফ রিপোর্টার এনামুল হক
নবাবের মাতা হাসিনা বেগম মৃত্যু বরণ করেছেন। আজ
বুধবার (২৫-১০-২৩ইং) দুপুর ২টা ৪৫ মিনিটে নগরীর
বেসরকারী নার্গিস মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ
নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২
বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণসহ
নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও
৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারবর্গের প্রতি সমবেদনা ও মরহুমার
আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা
সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন,
সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-
সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান,
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক
নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর
সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক
সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল
ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
খুলনা প্রেস ক্লাবের শোক
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক ইত্তেফাক’র খুলনা ব্যুরো প্রধান এনামুল হক এর মাতা ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আইয়ূব হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৭৪) আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব খুলনা টাউন জামে মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ১০ টায় মরহুমার নিজ গ্রাম মাগুরা জেলার শালিকা উপজেলার বুনোগাতি গ্রামের স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক এনামুল হক এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
খবরঃ বিজ্ঞপ্তির