আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাগেরহাট জেলার উদ্যোগে জেলা সমাবেশ ২০২৩ জেলা কার্যালয় প্রাঙ্গনে সকাল ১1 টায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, বিএএম।
সমাবেশে প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ আনসার বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন পদবীর 630 জন আনসার সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের। তিনি আরো বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার ও ভিডিপি সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছেন। আনসার ভিডিপি সদস্যরা আত্ন-সামাজিক উন্নয়নের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সামজের প্রতিটি স্তরে কাজ করে থাকেন। বর্তমান সরকার নানা পদক্ষেপে এ বাহিনীকে সুসজ্জিত করেছেন। শুধু পোশাক পরিবর্তন নয়, অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহব্বান জানান ।
জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, পরিচালক 03 আনসার ব্যাটালিয়ন মোঃ সেলিমুজ্জামান, জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন, উপপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মোঃ আলমগীর হোসেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট, মোঃ মাজহারুল ইসলাম ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল, ছাতাসহ বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করেন।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট, মোঃ মাজহারুল ইসলাম ভুঁইয়া।
অনষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক, শেখ রাজিবুর রহমান। খবরঃ বিজ্ঞপ্তির