প্রতিবেদকঃ
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে
রূপসা থানা এলাকা হতে ৪ টি এন্ড্রয়েড
মোবাইল ফোন, ১ টি কালো ব্যাগ ও
চুরিকাজে ব্যবহৃত ১ টি লোহার শাবল, খ-০১ টি সেলাই রেঞ্জ, গ-০১ টি
প্লাইয়ার্স, ঘ- ০১টি বড় স্কুড্রাইভারসহ ৪ জনকে গ্রেফয়ার করেছে। গ্রেফতারকৃতরা হল,
১। সাগর মোল্যা, ২।
সানি সরদার, ৩। মাহিনুর ইসলাম হৃদয়, ৪। সাব্বির শেখ’গন গ্রেফতার।
খুলনা জেলা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বিকাল ৫ টার দিকে খুলনা জেলা পুলিশ সুপার
জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল,
বিশেষ অভিযান পরিচালনাকালে চোরাই ল্যাপটপ ও
মোবাইল ফোন ক্রয়-বিক্রয় সংক্রান্তে গোপন তথ্য পান। গোপন তথ্যের
ভিত্তিতে অভিযানকালে রুপসা থানাধীন কিসমত খুলনা সাকিনস্থ
জনৈক আবুল হোসেন সরদার এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর
হতে১। মোঃ সাগর
মোল্যা, ২। মোঃ সানি সরদার, ৩। মোঃ মাহিনুল ইসলাম হৃদয়, ৪। মোঃ
সাব্বির শেখদেরকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ টি এন্ড্রয়েড ফোন ১ টি কালো ব্যাগ ও ১ নং আসামীর বসতবাড়ী হতে চুরি কাজে ব্যবহৃত
১ টি লোহার শাবল, খ-০১ টি সেলাই রেঞ্জ, গ-০১ টি প্লাইয়ার্স, ঘ-
০১টি বড় স্কুড্রাইভার উদ্ধার করে। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ ইমরুল
করিম বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড
আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, ১ নং আসামী সাগর মোল্যা
একজন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে ইতিপূর্বে ০২ টি
চুরি মামলা রয়েছে।