নিউজ ডেস্কঃ
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে
ডুমুরিয়া থানা এলাকা হতে ৪ বোতল মাদকদ্রব্য অ্যালকোহল’সহ
কুদরত গাজী (৩৮) নামের এক যুবক গ্রেফতার ।
খুলনা ডিবি পুলিশ হতে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ সুপার
মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবার নির্দেশে গতকাল রাত ১১ টা ৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা
করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন থুকড়া গ্রামস্থ জনৈক উজ্জ্বল এর
চায়ের দোকানের সামনে হতে মোঃ কুদরত গাজী (৩৮) কে ৪ বোতল মাদকদ্রব্য অ্যালকোহলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুদরত গাজী খুলনার ডুমুরিয়ার থুকড়া গ্রামের ৭ নং ওয়ার্ডের
মৃত মঞ্জেল গাজীর সন্তান। । এ সংক্রান্তে এসআই(নিঃ) আল
আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য
আইনে মামলা দায়ের করেন।