কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এক সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এ সভা আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় সিটি মেয়র খুলনাকে পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। একই সাথে ডেঙ্গু সংক্রমণ রোধে মশক নিধন কার্যক্রম চলমান রাখার পাশাপাশি ঝোপঝাড় পরিস্কার করার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আব্দুর রকিব, নুরুন্নাহার এ্যানী, মোল্লা মারুফ রশীদ, শেখ হাফিজুর রহমান, মো: জিয়াউর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির