খুলনায় শহর ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, খুলনা রেঞ্জ কার্যালয়ের
প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা সদর থানার ৬৪ জন টিডিপি সদস্যদের ১০
দিনব্যাপী অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১
টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়;
আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট,খুলনা
মোঃ সাইফুদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়
একটি স্মার্ট বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের
নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে
কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের
প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে
প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং দেশ ও উপকৃত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সদর থানা আনসার
ভিডিপি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ও প্রশিক্ষকবৃন্দ । খবরঃ বিজ্ঞপ্তির