নিউজ ডেস্কঃ
খুলনার ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা, ছোট বয়রা নিবাসী এর বীর মুক্তিযোদ্ধা শেখ হাসান আবু জাফর ঝন্টু ( ৭১ ) গতকাল শনিবার নগরীর গাজী মেডিকেল কল চিকি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর । মরহুম আবু জাফর ঝন্টু
খুলনার মহম্মদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমিশনার, ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুল করিম সাহেবের সেজ পুত্র।
খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালুর সেজ ভাই এবং খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও তর ক্রীড়া সম্পাদক, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভিপি শেখ ফারুক হাসান হিটলুর পিতা ।