নিউজ ডেস্কঃ
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজিউন)। তিনি গত মঙ্গলবার ভোরে কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়োবেটিকসহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের মৃতদেহ দেশে আনা হয়েছে। মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর বসুপাড়া এতিমখানা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে প্রাপ্ত তথ্যে জানা যায় ।