খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

ক্যাপশন: 

পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন, মোঃ সেলিমুজ্জামান আনসার ও ভিডিপি
আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় অস্ত্রসহ ভিডিপি
মৌলিক প্রশিক্ষণ শিবিরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন।

আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় জেলার ১৬০
জন ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান
সকাল ০৯ টায় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মোঃ সেলিমুজ্জামান, পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন মোঃ সাইফুদ্দিন, জেলা কমান্ড্যান্ট, খুলনা ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত
একটি স্মার্ট বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে
হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ
প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর
জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে
প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং সংগঠনও উপকৃত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট, মোঃ
আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ কর্মকর্তা তারিকুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলাম সহ
প্রশিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ
করেন। খবরঃ বিজ্ঞপ্তির