আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ ও জেলার উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৩ যথাযথভাবে পালন

ক্যাপশন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)
২০২৩ উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মো: সাইফুদ্দিন এবং খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ ও
জেলার উদ্যোগে যথাযথ মর্যাদা ও সম¥ানের সাথে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)
২০২৩ পালন করা হয়। সকাল ১১ টায় আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের সম্মেলন কক্ষে
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৩ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয়
প্রধানমন্ত্রীর বাণী খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের
মাঝে পাঠ করেন মো: সাইফুদ্দিন জেলা কমান্ড্যান্ট খুলনা। এসময় উপস্থিত ছিলেন
খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট
নাহিদা আক্তার।
এ দিন বাদ আসর রেঞ্জ কার্যালয়ের মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ২০২৩
উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং মোনাজাত হয়। জেলা কমান্ড্যান্ট
খুলনা মো: সাইফুদ্দিন, খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম এবং
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ মিরাজুল ইসলাম খাঁন সহ
খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী মিলাদ মাহফিল ও বিশেষ
দোয়া এবং মোনাজাতে অংশগ্রহন করেন। খবরঃ বিজ্ঞপ্তির