ফাইল ছবি।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পাঁচ দিনের সফরে আজ (বুধবার) ২৭ সেপ্টেম্বর রাতে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৮ সেপ্টেম্বর বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুনব্বী (স:) উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় যোগদান করবেন। তিনি ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ৩০ সেপ্টেম্বর বিকাল তিনটায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি গঠন সংক্রান্ত কর্মী সভায় যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১ অক্টোবর বিকাল তিনটায় খুলনা কৃষি বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি গঠন সংক্রান্ত কর্মী সভায় যোগদান করবেন। ঐদিন রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির