শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের খুলনার সফরসূচি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তিন দিনের সফরে আজ (বৃহস্পতিবার) ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ২২ সেপ্টেম্বর বাদ মাগরিব খুলনা খালিশপুর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে খালিশপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২৩ সেপ্টেম্বর বাদ মাগরিব খুলনা খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর ১০ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ঐদিন রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির